বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ঈদের নাটক লিখলেন অপূর্ব, জুটি হবেন নীহা
/ ৫৪ দেখা হয়েছে
বার : রবিবার, ১০ মে, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ নিয়মিত অভিনয়ের পাশাপাশি গল্পকার হিসেবেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার তার লেখা গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে নতুন নাটক ‘অচেনা আমি’। নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। নাটকে অপূর্বর বিপরীতে জুটি হয়ে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা। আগামী কোরবানি ঈদের দ্বিতীয় দিন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। সম্প্রতি নাটকের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে সামাজিক মাধ্যমে অপূর্ব লেখেন, ‘সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছি আমরা।’ জানা গেছে, নাটকটি মূলত রোমান্টিক ঘরানার হলেও এর গল্পে থাকছে আত্মপরিচয়, অনুভূতি এবং প্রিয় মানুষকে হারিয়ে আবার ফিরে পাওয়ার আবেগঘন উপস্থাপন। নির্মাতা তানিম রহমান অংশু বলেন, অপূর্ব শুধু অভিনয়েই নয়, গল্প বলার ক্ষেত্রেও দারুণ দক্ষ। তার ভাষায়, ‘অপূর্বর গল্পে সবসময় একটা বার্তা থাকে, আবার সিনেমাটিক আবহও থাকে। ‘অচেনা আমি’তেও দর্শক তেমন কিছুই দেখতে পাবেন।’ তিনি আরও জানান, এটি অপূর্বর লেখা দ্বিতীয় চিত্রনাট্য। এর আগে প্রায় এক যুগ আগে একটি টেলিফিল্মের চিত্রনাট্যও লিখেছিলেন এই অভিনেতা।
উল্লেখ্য, এর আগেও অপূর্বর গল্পে নির্মিত হয়েছে ‘স্বপ্নের নীল পরী’, ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’ ও ‘ফিরে আসা’র মতো একাধিক নাটক। ফলে নতুন এই নাটক ঘিরেও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে বেশ ভালোভাবেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ