বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ভারতে নির্বাচন-পরবর্তী সহিংসতা: কুষ্টিয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
/ ৮৮ দেখা হয়েছে
বার : শনিবার, ৯ মে, ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সহিংসতা ও উত্তেজনা। বিশেষ করে রাজনৈতিক সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির খবর গণমাধ্যমে প্রকাশের পর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহারা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তঘেঁষা এলাকাগুলোর ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার করিমপুর ও জলঙ্গী থানা অবস্থিত। দীর্ঘ এই সীমান্তপথ ব্যবহার করে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়; সে জন্য বাড়তি নজরদারি চালাচ্ছে বিজিবি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি ও জনবল বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য, চোরাচালান ও অবৈধ মালপত্র প্রবেশ ঠেকাতেও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এ ছাড়া সীমান্তবর্তী গ্রামগুলোতে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছে বাহিনীটি। স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত খোঁজখবর ও পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। এ বিষয়ে কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্তে আমরা অতিরিক্ত জনবল মোতায়েন করেছি এবং নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার তথ্য আমাদের কাছে নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সহিংসতা মূলত শহরকেন্দ্রিক। তারপরও সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সব সময় প্রস্তুত রয়েছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ