বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ওষুধ, জিরা ও কীটনাশক উদ্ধার
/ ৯৩ দেখা হয়েছে
বার : শুক্রবার, ৮ মে, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক ৩টি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ওষুধ, জিরা এবং বাংলাদেশি কীটনাশক উদ্ধার করতে সক্ষম হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার শান্তিপাড়া নামক স্থানে একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২১ বোতল মদ, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,০৩০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৬,৪০,৫০০/- (ছয় লক্ষ চল্লিশ হাজার পাঁচশত) টাকা। এছাড়াও, ০৮ মে শুক্রবার রংমহল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বর্ডার পাড়া নামক স্থানে পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০৫ কেজি জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক সিজার মূল্য ১,০৫,০০০/- (এক লক্ষ পাঁচ হাজার) টাকা। অপরদিকে, একই দিনে কাজিপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মন্ডলপাড়া মাঠ নামক স্থানে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল বাংলাদেশি কীটনাশক জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭,২২০/- (সাত হাজার দুইশত বিশ) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তোলাই বিজিবির মূল লক্ষ্য। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ