বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ছাদে লাউ চাষ করবেন যেভাবে
/ ৭৫ দেখা হয়েছে
বার : শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:৪১ অপরাহ্ন

কৃষি প্রতিবেদক ॥ শীতকালীন সুস্বাদু সবজি লাউ। তবে এখন সারা বছর বাজারে পাওয়া যায় এ সবজি। লাউ প্রায় সব ধরনের মাটিতে জন্মে। প্রধানত দোআঁশ থেকে এঁটেল-দোআঁশ মাটি লাউ চাষের জন্য ভালো। বাগানে বা ছাদে লাউ চাষের জন্য দোআঁশ বা বেলে-দোআঁশ মাটি ব্যবহার করুন। বেলে-দোআঁশ মাটি ব্যবহার করলে মাটিতে জৈব সার একটু বেশি লাগে।বীজ বপনের পদ্ধতি বপনের ৮ থেকে ১২ ঘণ্টা আগে বীজ ভিজিয়ে রাখতে হবে। তারপর তুলে টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত পানি শুকিয়ে নিতে হবে। লাউয়ের বীজ পলিব্যাগে বপন করাই ভালো। প্রতি পলিব্যাগে দুটি করে বীজ বপন করতে হবে। পলিব্যাগের মাটি যাতে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখা জরুরি। প্রয়োজনে অল্প অল্প পানি দিতে হবে। ছাদে লাউ চাষের পদ্ধতি ছাদে বা বাগানে লাউ চাষের জন্য একটা পাত্র ব্যবহার করতে পারেন। পাত্র ছিদ্রহীন হলে, তলার দিকে ৪-৫টি ছিদ্র করতে হবে, যাতে সহজেই অতিরিক্ত পানি বেরিয়ে যায়। মাটি গলে যাতে না বেরোয়, তার জন্য ইটের ছোট ছোট টুকরা দিয়ে মুখ কিছুটা বন্ধ করে দিতে পারেন।এবার প্রতিটি পাত্রে দুভাগ দোআঁশ বা বেলে-দোআঁশ মাটি, এক ভাগ গোবর, ৫০ গ্রাম টিএসপি সার, ৫০ গ্রাম পটাশ, ২৫০ গ্রাম সরিষার খৈল একসঙ্গে মিশিয়ে ভরে দিতে হবে। এর মধ্যে অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ১০ থেকে ১২ দিন।এরপর মাটি কিছুটা খুঁচিয়ে আবার ৪ থেকে ৫দিন এভাবেই রেখে দিন। যখন মাটি ঝুরঝুরে হয়ে যাবে, তখন পলিব্যাগে বপন করা একটি লাউয়ের চারা রোপণ করে দিন। চারা রোপণের পর চারদিকের মাটি হাত দিয়ে চেপে চেপে দিন। গোড়ার দিকে মাটি কিছুটা বেশি দিয়ে একটু উঁচু করে দিলে ভালো।গাছ পরিচর্যার পদ্ধতি চারা রোপণের পর প্রথম দিকে অল্প পরিমাণে পানি দিতে হবে। ধীরে ধীরে পানির পরিমাণ বাড়াতে হবে। ছাদে বা বাগানে লাগানো লাউ গাছের পানিরর অভাব যেন না হয় সেদিকে নজর রাখতে হবে। টবে বা পাত্রে লাউ চাষ করলে পানি তুলনামূলক একটু বেশি লাগে। এছাড়াও গাছের চারপাশের আগাছা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। প্রতি সপ্তাহে কমপক্ষে একবার পাত্র বা টবের মাটি অল্প করে খুঁচিয়ে দিন‌। লাউ গাছটি পর্যাপ্ত রোদ পাচ্ছে কি না খেয়াল রাখুন।
বাড়বৃদ্ধি ঠিক রাখতে লাউ গাছ একটু বড় হলে গোড়ার কিছুটা দূরে সামান্য ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। সর্ষের খোল পচা পানি পাতলা করে গাছের গোড়ায় ১৫ থেকে ২০ দিন অন্তর অন্তর নিয়মিত দিতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ