বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি
সদ্যপ্রাপ্ত

শাকিবের ‘প্রিন্স’ সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা, সনদ স্থগিত করল বোর্ড
/ ৫২ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সিনেমাটি দেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না বলে জানানো হয়েছে। তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, সার্টিফিকেশনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে সিনেমাটি প্রদর্শনের অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়, সার্টিফিকেটপ্রাপ্ত কপিতে থাকা ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা পরিবর্তন করে মুদ্রণযোগ্য ফন্টে প্রদর্শনের অভিযোগও পাওয়া গেছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সিনেমাটিতে ‘তোমাকে ছাড়া’ নামের একক গান সিরিজের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ভারতের একটি মরুভূমিতে রামদা দিয়ে নির্বিচারে মানুষ হত্যার দৃশ্য প্রদর্শন করা হয়েছে। এছাড়া বোর্ড কর্তৃক পূর্বে কর্তন করা কিছু দৃশ্য পুনরায় সংযোজন করার অভিযোগও আনা হয়েছে। এর মধ্যে রয়েছে চাপাতি দিয়ে হাত কর্তন, গলার রগ কেটে ফেলার মতো সহিংস দৃশ্য এবং নারীদের অশালীন পোশাক ও অরুচিকর অঙ্গভঙ্গির দৃশ্য। এসব অনিয়মের কারণেই চলচ্চিত্রটির সার্টিফিকেশন সনদ স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটি গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের ১৩৩টি সিনেমা হলে মুক্তি পায়। প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। ছবিটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কু-ুসহ অনেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ