বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
চীনের ‘জাতিগত একীকরণ’ আইনের প্রতিবাদে তিব্বতি যুব কংগ্রেসের বিশ্বব্যাপী বিক্ষোভ দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার
সদ্যপ্রাপ্ত

দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা
/ ৩ দেখা হয়েছে
বার : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  ভারতের রাজধানী দিল্লিতে চলমান আন্দোলন নিয়ে সরব হয়েছেন বিজেপির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই যন্তর-মন্তর থেকে ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে আন্দোলনকারীদের কড়া সমালোচনা করেন তিনি। একই সময়ে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে যন্তর-মন্তরে উপস্থিত হন বলিউডের একাংশের তারকারাও। সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কঙ্গনা বলেন, সংসদের অধিবেশন হয় দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা চাপ প্রয়োগ করে সরকারকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করা গণতান্ত্রিক পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষায়, ‘দেশের (ভারতের) মানুষ ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করেছেন। সেই সরকার কীভাবে দেশ পরিচালনা করবে, তা নির্ধারণের অধিকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের। কারও আপত্তি থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন। কিন্তু আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপ দিয়ে কে মন্ত্রী থাকবেন বা কে থাকবেন না, তা ঠিক করা যায় না।’ কঙ্গনা আরও দাবি করেন, ভারতের সাংস্কৃতিক শিকড় ও সনাতন ঐতিহ্যের প্রতিই মানুষের আস্থা দিন দিন আরও দৃঢ় হবে। তার মতে, দেশের নিজস্ব সংস্কৃতিই শেষ পর্যন্ত মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে। এদিকে একই সময়ে দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান বলিউডের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা প্রকাশ রাজ, পুনম পা-েসহ কয়েকজন পরিচিত মুখ। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। এ ছাড়া অভিনেত্রী সোনি রাজদান, জিনাত আমান, অভিনেতা অভয় দেওল, সোনাক্ষী সিনহা, ইমরান খান, নাসিরুদ্দিন শাহ, রতœা পাঠক শাহসহ আরও কয়েকজন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে সোনম ওয়াংচুক ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। জানা গেছে, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোনম ওয়াংচুক গত ২৮ জুন থেকে অনশন কর্মসূচি পালন করছেন। আন্দোলনকে কেন্দ্র করে সোমবার যন্তর-মন্তর থেকে ‘চলো সংসদ’ কর্মসূচি ঘোষণা করা হয়। তবে অনুমতি না থাকায় পুলিশ বিক্ষোভকারীদের অগ্রযাত্রা ঠেকিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
কঙ্গনার সমালোচনা এবং বলিউডের একাংশের প্রকাশ্য সমর্থনের ফলে সোনম ওয়াংচুকের আন্দোলন এখন রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিনোদন জগতেও আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ