কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় চ্যানেল টোয়েন্টিফোর ও একাত্তর টেলিভিশনের অফিসের চুরি হওয়া তিনটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ১ দিনের মধ্যেই উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এঘটনায় জড়িত তিন চোরকেও আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
জানা যায়, চুরি হওয়ার পর কুষ্টিয়া মডেল থানার সেকেন্ড অফিসার কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বরের নির্দেশে অভিযান শুরু করে। বুধবার দিবাগত রাতে সুখনগর বস্তি, চর মিলপাড়া ও বড়বাজার ভাংড়ি পট্টি এলাকা থেকে চুরি হওয়া তিনটি ল্যাপটপসহ তিন চোরকে আটক করে।
গত মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় কুষ্টিয়া পৌরসভার সামনের এলাকায় অবস্থিত চ্যানেল-২৪ ও একাত্তর টেলিভিশনের অফিসের রান্না ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তিনটি ল্যাপটপ, একটি ব্যাগ ও একটি মেমোরি কার্ড চুরি করে চোর চক্র।


