বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি
সদ্যপ্রাপ্ত

মমতা ঘনিষ্ঠ প্রসেনজিৎ আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না
/ ৩৯ দেখা হয়েছে
বার : বুধবার, ৬ মে, ২০২৬, ২:০২ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। দীর্ঘদিনের ক্যারিয়ারে অভিনয়কে সম্মানের জায়গায় রেখে কাজ করে যাওয়ার কথা উল্লেখ করে তিনি সবার কাছে অনুরোধ জানিয়েছেন, তার ব্যক্তিগত জীবন বা কর্মকা-ে রাজনৈতিক ব্যাখ্যা না টানার জন্য। পোস্টে তিনি লিখেছেন, বহু বছর ধরে সম্মানের সঙ্গে অভিনয় করে আসছেন এবং ভবিষ্যতেও একইভাবে কাজ চালিয়ে যেতে চান। তিনি সরাসরি বলেন, ‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না।’ ঘটনার ব্যাখ্যায় অভিনেতা জানান, সাম্প্রতিক একটি বিষয় নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, সেখানে তিনি নিজে কাউকে ফোন করেননি। বরং তার ছোট ভাই-ই তাকে ফোন করেছিল। বড় হিসেবে কাউকে আশীর্বাদ করা তার দায়িত্ব। তিনি কেবল সেই দায়িত্বই পালন করেছেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেন তিনি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত এই অভিনেতা। তবে সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। বিশেষ করে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর বিভিন্ন তারকাকে নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটেই নিজের অবস্থান পরিষ্কার করতে এই স্ট্যাটাস দিয়েছেন প্রসেনজিৎ। বিশ্লেষকদের মতে, রাজনীতি ও বিনোদন অঙ্গনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার মধ্যেই তার এই বক্তব্য এসেছে। এটি ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে আবার বুম্বা দা খ্যাত এই তারকার বক্তব্য রাজনৈতিক পল্টি বলেও উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ