বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘জামায়াত মাদকের চেয়েও ডেঞ্জারাস’—বরকত উল্লাহ বুলুর বক্তব্যে জামায়াতের নিন্দা
/ ৮৪ দেখা হয়েছে
বার : বুধবার, ৬ মে, ২০২৬, ৪:০১ অপরাহ্ন

ঢাকা‎ অফিস ॥ জামায়াতে ইসলামী হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস’—বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক ইসলামী সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নৈতিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি রাজনৈতিক দলের নেতার মুখ থেকে এ ধরনের বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য জাতির রাজনৈতিক সংস্কৃতির জন্য অকল্যাণকর। তিনি আরও বলেন, আমরা মনে করি, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রাখা সকল রাজনৈতিক নেতার দায়িত্ব। রাজনৈতিক প্রতিপক্ষকে হেয়প্রতিপন্ন করতে অবমাননাকর ভাষা ব্যবহার গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থী। তিনি বরকত উল্লাহ বুলুকে ‘রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে দায়িত্বশীল আচরণ করার এবং বিভেদ ও উসকানিমূলক বক্তব্য’ পরিহার করার আহ্বান জানান। এর আগে গত মঙ্গলবার বরকত উল্লাহ বুলু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৌরণবিবি-মুনসির হাট খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘জামায়াতে ইসলামী হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস। এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না।এখানে তাদের নেতারা যা বলেন শুদ্ধ-অশুদ্ধ-ভুল, এরা এটাই মানে। মওদুদির বংশের কেউ কিন্তু জামায়াতে ইসলামী করে না।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ