বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আইসিসির সুখবর পেল বাংলাদেশ
/ ৮৫ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  টি-টোয়েন্টির বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যেখানে সুখবর পেয়েছে বাংলাদেশ। একধাপ এগিয়ে আটে উঠে এসেছে লিটন দাসের দল। বাংলাদেশের উত্থানে নয়ে নেমে গেছে শ্রীলঙ্কা। এক ধাপ উন্নতি করা বাংলাদেশের নামের পাশে শোভা পাচ্ছে ২২৫ পয়েন্ট। নবম স্থানে নেমে যাওয়া শ্রীলঙ্কা ছয় পয়েন্ট হারিয়েছে; লঙ্কানদের সংগ্রহ ২২১ পয়েন্ট। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর জন্য পূর্ণ মূল্যায়ন করা হয়েছে। অন্যদিকে তার আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ পয়েন্ট বিবেচনা করা হয়েছে। হালনাগাদকৃত বার্ষিক র‍্যাঙ্কিংয়ে ২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দলটি নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। দুই নম্বরে আছে ইংল্যান্ড। ইংলিশদের সংগ্রহ ২৬২ পয়েন্ট। ২৫৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে অস্ট্রেলিয়া। শীর্ষ সাত দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। নিউজিল্যান্ড ২৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ, দক্ষিণ আফ্রিকা ২৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম, পাকিস্তান ২৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ এবং ওয়েস্ট ইন্ডিজ ২৩৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। দশে অবস্থান করছে আফগানিস্তান। তাদের পুঁজি ২২০ পয়েন্ট। জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের অবস্থান পরিবর্তন হয়নি। আগের মতোই যথাক্রমে ১১ ও ১২ নম্বরে অবস্থান করছে এই দুই দল। দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে পিছিয়েছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। যথাক্রমে ১৪ তম ও ১৫ তম স্থানে অবস্থান করছে তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ