বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি
সদ্যপ্রাপ্ত

মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগে বিপদে ব্রিটনি স্পিয়ার্স
/ ৫৪ দেখা হয়েছে
বার : রবিবার, ৩ মে, ২০২৬, ২:২৮ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে মাদক বা অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস সংলগ্ন এলাকায় এই অভিযোগ দায়ের করেছেন প্রসিকিউটররা। গত মার্চ মাসের শুরুর দিকে তাকে আটক করা হলেও অভিযোগপত্রে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি, তিনি ঠিক কোন ধরনের পদার্থ গ্রহণ করেছিলেন। ৪৪ বছর বয়সী এই গায়িকার বিরুদ্ধে আনা অভিযোগটি অপেক্ষাকৃত হালকা ধরনের অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী সোমবার ভেনচুরা কাউন্টি আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এটি ছোট ধরনের অপরাধ হওয়ায় তিনি নিজে উপস্থিত না থেকেও আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারবেন। ঘটনার পর ব্রিটনির পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তিনি আইন মেনে চলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ইতোমধ্যে তিনি নিজেই পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। প্রসিকিউটররা জানিয়েছেন, যদি তিনি আপসের মাধ্যমে দোষ স্বীকার করেন, তাহলে কারাদ- এড়ানোর সুযোগ থাকতে পারে। সে ক্ষেত্রে তাকে ১২ মাসের পর্যবেক্ষণে রাখা হতে পারে, পাশাপাশি আদালতের নির্দেশে ড্রাইভিং নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে এবং জরিমানাও গুনতে হতে পারে। নব্বইয়ের দশকের শেষ দিকে ‘বেবি ওয়ান মোর টাইম’সহ একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন ব্রিটনি স্পিয়ার্স। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি সংগীত থেকে কিছুটা দূরে রয়েছেন। এর আগে ২০০৭ সালের ব্যক্তিগত সংকটের পর তার জীবনের নিয়ন্ত্রণ চলে যায় তার বাবা জেমি স্পিয়ার্সের হাতে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২১ সালে সেই অভিভাবকত্ব বাতিল করা হয়। ২০২৩ সালে প্রকাশিত তার আত্মজীবনীতে ব্রিটনি দাবি করেন, তিনি কখনোই কঠিন মাদক গ্রহণ করেননি এবং তার মদ্যপানের সমস্যা ছিল না। তবে চিকিৎসাজনিত কারণে কিছু ওষুধ গ্রহণের বিষয়টি স্বীকার করেছিলেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ