বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা, থাকছেন প্রতিমন্ত্রী
/ ১৪১ দেখা হয়েছে
বার : রবিবার, ৩ মে, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

নাজমুল হুসাইন, ইবি থেকে ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কাল থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) প্রতিযোগিতা। সোমবাপর (৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যাথলেটিক্স মাঠে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা শুরু হবে এবং যা ৬ মে পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক জনাব মো. আব্দুল মজিদ এবং কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানের পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন, প্রতিযোগীদের মার্চপাস্ট ও অভিবাদন প্রদান এবং অতিথিবৃন্দকে বরণ ও ক্রেস্ট প্রদান করা হবে। পরে অলিম্পিক মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ এবং প্রতিযোগী ও বিচারকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে ডিসপ্লে ও দলীয় নৃত্য পরিবেশন করা হবে।
ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “তিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা চলবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গেস্ট অব অনার ও জেলা প্রশাসক সহ অনেক আমন্ত্রিত অতিথি থাকবেন।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ