বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি
সদ্যপ্রাপ্ত

হরমুজের নাম ট্রাম্প প্রণালি প্রকাশ্যে এল নতুন মানচিত্র
/ ৬১ দেখা হয়েছে
বার : শনিবার, ২ মে, ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন

এনএনবি : ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা ও হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে এমন সতর্কবার্তার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি সংশোধিত মানচিত্র শেয়ার করেছেন।
তাতে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ লেখা রয়েছে। তবে কোনও ক্যাপশন লেখা হয়নি। মানচিত্রটি প্রথমে ‘আইস্ট্যান্ডউইথট্রাম্প৪৭’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। পরে ট্রাম্প নিজের সমাজমাধ্যমে সেটি শেয়ার করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মধ্যপ্রাচ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করার দুই মাস পরও হরমুজ প্রণালি কার্যত বন্ধই আছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের অন্তত এক পঞ্চমাংশ গন্তব্যে যায়। এই জলপথকে ট্রাম্প প্রণালি আখ্যা দেওয়া অবশ্য এবারই প্রথম নয়। গত ২৭ মার্চ ইরানকে জলপথটি পুনরায় খুলে দেয়ার আহ্বান জানাতে গিয়ে ট্রাম্প এই শব্দ ব্যবহার করেন। তিনি মায়ামিতে সৌদি আরব সমর্থিত এফআইআই প্রায়োরিটি ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য দেওয়ার সময় বলেন, “তাদের (ইরান) ট্রাম্প প্রণালি খুলতে হবে, মানে হরমুজ। দুঃখিত, আমি খুবই দুঃখিত। এটা ভয়ানক ভুল।” তবে পরক্ষণেই কৌতুক করে তিনি বলেছিলেন, “গণমাধ্যম এই মন্তব্য লুফে নেবে। আমার ক্ষেত্রে কোনও কিছুই দুর্ঘটনাবশত ঘটে না।” ট্রাম্পের এই পোস্ট এমন এক সময়ে এল যখন তিনি ইরানের ওপর নৌ-অবরোধ আরও কয়েক মাস চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তার এই হুঁশিয়ারির পর বিশ্ববাজারে তেলের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ