বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল
/ ৯১ দেখা হয়েছে
বার : শনিবার, ২ মে, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

এনএনবি : জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ছবি: সংগৃহীত
সংবিধান সংস্কার পরিষদ এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে বিএনপি কখনোই একমত হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২ মে) জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় তিনি এ তথ্য জানান। রাজধানীর শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল বলেন, ‘জুলাই সনদের প্রতিটি ধাপে আমরা অংশ নিয়েছি। কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছি, তবুও স্বাক্ষর করেছি। কিন্তু এখন বলা হচ্ছে সবই বাস্তবায়ন করতে হবে, এটা ঠিক নয়। উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং সংবিধান সংস্কার পরিষদ- এই দুই বিষয়েই আমরা একমত হইনি। সব সিদ্ধান্ত সংসদের মাধ্যমেই হওয়া উচিত।’ সংস্কার প্রসঙ্গে তিনি জানান, বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। কিন্তু সংস্কারের নামে অন্য রাজনৈতিক শক্তি, বিশেষ করে জামায়াত যে আন্দোলন করছে, এর উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে অনিয়ম ও দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন একটি সমাজ তৈরি করেছে যেখানে নৈতিকতা ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। সরকারের ভেতরে যত গভীরে যাচ্ছি, ততই উদ্বেগ বাড়ছে। চারদিকে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি। তদবির ছাড়া যেন কিছুই হচ্ছে না। গত ১৫ বছরে এই পরিস্থিতি তৈরি হয়েছে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ