বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ
/ ৩৭ দেখা হয়েছে
বার : শনিবার, ২ মে, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করল বাংলাদেশ ক্রিকেট দল।আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ৬ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতেছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়। ফলে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করে দু’দল। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ। ৩ ওভারে ২১ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন টাইগারদের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। চতুর্থ ওভারের শুরুতে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙ্গেন নিউজিল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা বাঁ-হাতি স্পিনার জেডেন লেনক্স। ২টি চারে ১১ বলে ১৬ রান করা সাইফকে শিকার করেন লেনক্স। ইনিংসের পঞ্চম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত হানেন নিউজিল্যান্ড পেসার ন্যাথান স্মিথ। তানজিদকে ৬ রানে এবং পারভেজ হোসেন ইমনকে খালি হাতে বিদায় দেন স্মিথ। ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ফলে পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৪৩ রানের বেশি তুলতে পারেনি টাইগাররা।সপ্তম ওভারের চতুর্থ বলের পর বৃষ্টিতে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে খেলা। ফলে ম্যাচটি ১৫ ওভারে নির্ধারিত হয়। বৃষ্টির কারনে বন্ধ হবার আগে বাংলাদেশের স্কোর ছিল ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান। এসময় অধিনায়ক লিটন দাস ২৫ ও তাওহিদ হৃদয় ২ রানে অপরাজিত ছিলেন।খেলা পুনরায় শুরু হলে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন লিটন ও হৃদয়। কিন্তু নবম ওভারের দ্বিতীয় বলে নিউজিল্যান্ড পেসার জশ ক্লার্কসনের বলে স্মিথকে ক্যাচ দেন লিটন। ৩টি চার ও ১টি ছক্কায় ১৭ বলে ২৬ রান করেন টাইগার দলপতি। চতুর্থ উইকেটে ২২ বলে ২৮ রান যোগ করেন লিটন-হৃদয়।এরপর পঞ্চম উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন হৃদয় ও শামীম হোসেন। কিন্তু ১৯ বলে ২৩ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। দলীয় ৮৬ রানে পঞ্চম ব্যাটার হিসেবে শামীম ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৮ বলে ১৬ রানে শেষ ৬ উইকেট হারায় টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন সিরিজের প্রথম ম্যাচের নায়ক হৃদয়। তার ২৪ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা ছিল।২ ওভারে ৯ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিং পারফরমেন্স করেছেন ক্লার্কসন। এছাড়া স্মিথ ও বেন সিয়ার্স ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে বাংলাদেশ পেসার শরিফুল ইসলামের তোপের মুখে পড়ে ২৫ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। পতন হওয়া ৩ উইকেটই নেন শরিফুল। কাটেনে ক্লার্ক ও ডেন ক্লিভারকে ১ রানে এবং টিম রবিনসনকে ২৩ রানে আউট করেন শরিফুল।পঞ্চম ওভারে নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলিকে ১ রানে বোল্ড করে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান স্পিনার মাহেদি হাসান। ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। এরপর বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট। ৪০ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন তারা। ৫টি চার ও ৩টি ছক্কায় ৩১ বলে ৬১ রানে অপরাজিত থাকেন জ্যাকবস। তার সাথে ১৫ বলে ১৫ রান নিয়ে মাঠ ছাড়েন ফক্সক্রফট। শরিফুল ৩ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন। ২০ রানে ১ উইকেট নেন মাহেদি। ম্যাচ সেরা হয়েছেন জ্যাকবস এবং সিরিজ সেরা হয়েছেন হৃদয়।  সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ : ১০২/১০, ১৪.২ ওভার (হৃদয় ৩৩, লিটন ২৬, ক্লার্কসন ৩/৯)। নিউজিল্যান্ড : ১০৪/৪, ১১.৪ ওভার (জ্যাকবস ৬২*, রবিনসন ২৩, শরিফুল ৩/১৯)। ফল : নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী।সিরিজ : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ।ম্যাচ সেরা : বেভন জ্যাকবস (নিউজিল্যান্ড)। সিরিজ সেরা : তাওহিদ হৃদয় (বাংলাদেশ)।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ