কাগজ প্রতিবেদক ॥ বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন পহেলা মে দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গকাল ১০ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জেলা জাতীয়তবাদী শ্রমিক দলের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যক্ষ সোহরাব উদ্দিন, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেনসরকার প্রমুখ। এর আগে জেলা মটর শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শহরে বণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী চত্বরে সমাবেশে মিলিত হয়। ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত… আসবে এবার নব প্রভাত’ এ শ্লোগানকে সামনে রেখে মহান মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, আট ঘণ্টা কাজের দাবিতে জীবন শ্রমিকদের উৎসর্গের ইতিহাস স্মরণ করে তাদের সেই আত্মত্যাগ শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠায় আজও আমাদের প্রেরণা ও শক্তি জোগায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে যুগান্তকারী নানান পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এ ছাড়া শ্রমিকদের ভাগ্যোন্নয়নে নানান কর্মসূচি ও নীতি গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ১৮৮৬ সালের এইদিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওইদিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্যদিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।


