বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নয় মাসে বিদেশি ঋণের অর্থ ছাড় কমেছে ১৯ শতাংশ
/ ৭১ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১ মে, ২০২৬, ১:১৪ অপরাহ্ন

এনএনবি : চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বিদেশি ঋণের অর্থ ছাড় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৯ শতাংশ কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে উন্নয়ন সহযোগী দেশ ও আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলো ঋণ ও অনুদানের অর্থ ছাড় করেছে ৩৮৯ কোটি ১৮ লাখ ডলার; গত অর্থবছরের একই সময়ে যা ৪৮০ কোটি ৮৮ লাখ ডলার ছিল। বৃহস্পতিবার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য মিলেছে। চলতি অর্থবছরের একই সময়ে সরকারকে পুরনো ঋণের সুদ ও আসল মিলিয়ে পরিশোধ করতে হয়েছে ৩৫২ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছর একই সময় এর পরিমাণ ছিল ৩২১ কোটি ২০ লাখ ডলার। চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে অর্থনীতিতে শুরু হওয়া অস্থিরতা না কাটায় গত দেড় বছরের বেশি সময় ধরে উন্নয়ন কার্যক্রমেও খুব একটা গতি আসেনি। এ কারণে বিদেশি ঋণের অর্থছাড়েও গতি কম বলে ইআরডির কর্মকর্তা, অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন। সবশেষ হালনাগাদ তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি পাওয়ার পরিমাণও কমেছে। এ সময়ে প্রতিশ্রুতি মিলেছে ২৮০ কোটি ডলারের, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩০০ কোটি ডলার। অর্থ্যাৎ, ৬ শতাংশের বেশি কমেছে বিদেশি ঋণের প্রতিশ্রুতির পরিমাণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ