বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি
সদ্যপ্রাপ্ত

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত না, রাজা চার্লসও একমত: ট্রাম্প
/ ৪৯ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১:০৮ অপরাহ্ন

এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়- এ বিষয়ে তার সঙ্গে একমত পোষণ করেছেন যুক্তরাজ্যের রাজা চার্লসও। মঙ্গলবার ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের যুক্তরাষ্ট্র সফরকালে তার সম্মানে হোয়াইট হাউজে আয়োজিত এক নৈশভোজে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একথা বলেন ট্রাম্প। নৈশভোজে ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়েও ট্রাম্প কথা বলেছেন। এ বিষয়ে তিনি বলেন, “আমরা ইরান যুদ্ধে খুব ভাল করছি।” ইরানকে প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমরা সামরিকভাবে নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছি।”
এরপরই ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, “আমরা কখনওই তাদেরকে পারমাণবিক অস্ত্র হাতে পেতে দেব না।”
এসময় তিনি পাশে থাকা রাজা চার্লসের দিকে ইঙ্গিত করে বলেন, “এ বিষয়ে চার্লস আমার সঙ্গে একমত। এমনকি তিনি আমার চেয়েও বেশি একমত যে, আমরা কখনওই সেই প্রতিপক্ষকে (ইরান) পারমাণবিক অস্ত্র সক্ষম হতে দেব না।” ট্রাম্প একথা বলে এটিই বোঝাতে চেয়েছেন যে, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অভিন্ন অবস্থানে রয়েছে। তাছাড়া, কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র একজোট হয়ে লড়বে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের টানাপোড়েনের সম্পর্ক বিরাজ করছে। রাজা চার্লস তার বক্তব্যে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ করেছেন। ওদিকে, পারমাণবিক কর্মসূচির প্রশ্নে যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেস বলেছে, রাজা চার্লস পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে ব্রিটিশ সরকারের দীর্ঘদিনের অবস্থান সম্পর্কে সচেতন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ