বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি
সদ্যপ্রাপ্ত

উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে সাই পল্লবী
/ ৭১ দেখা হয়েছে
বার : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার হিন্দি উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। তার প্রথম হিন্দি সিনেমা ‘এক দিন’ মুক্তির অপেক্ষায় থাকলেও, সিনেমার প্রচারণা অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সিনেমাটিতে সাই পল্লবীর বিপরীতে অভিনয় করছেন জুনায়েদ খান। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক প্রচারণা অনুষ্ঠানে দর্শক ও সংবাদমাধ্যমের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন এই অভিনেত্রী। তবে সাবলীলভাবে হিন্দি বলতে গিয়ে তিনি কিছুটা সমস্যায় পড়েন এবং নিজেই স্বীকার করেন, তার হিন্দি খুব বেশি ভালো নয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। অনেক নেটিজেন তার হিন্দি উচ্চারণ নিয়ে মন্তব্য করেন এবং প্রশ্ন তোলেন, যিনি সঠিকভাবে হিন্দি বলতে পারেন না, তাকে কীভাবে নীতিশ তিওয়ারি পরিচালিত বড় বাজেটের সিনেমায় ‘সীতা’ চরিত্রে কাস্ট করা হলো। এ নিয়ে আরও বিতর্ক তৈরি হয়েছে আসন্ন বহুল প্রতীক্ষিত সিনেমা রামায়ণে তার ‘সীতা’ চরিত্রে অভিনয় নিয়েও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এই কাস্টিং সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সমালোচনার পাশাপাশি সাই পল্লবীর পাশে দাঁড়িয়েছেন অনেকেই। তাদের মতে, অভিনয়ের ক্ষেত্রে ভাষার সাবলীলতা একমাত্র মানদ- হতে পারে না। অনেক অভিনেতাই ভিন্ন ভাষার সিনেমায় কাজ করেন এবং প্রয়োজন অনুযায়ী সংলাপ শিখে নেন বা ডাবিংয়ের সাহায্য নেন। সমর্থকদের মতে, একজন অভিনেতার মূল যোগ্যতা তার অভিনয় দক্ষতা, উচ্চারণ নয়। তাই শুধুমাত্র ভাষাগত সীমাবদ্ধতার কারণে একজন শিল্পীর কাজ নিয়ে সমালোচনা করা উচিত নয়। সব মিলিয়ে, হিন্দি উচ্চারণকে কেন্দ্র করে সাই পল্লবী এখন সমালোচনা ও সমর্থন- দুই ধরনের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ