বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

১৬ দিন পর দৌলতপুরে দরবার প্রধান পীর শামিম জাহাঙ্গীর হত্যা মামলায় ২ জন গ্রেফতার
/ ৮৮ দেখা হয়েছে
বার : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দরবার প্রধান পীর আব্দুর রহমান শামিম (৬৫) ওরফে কালান্দার শামিম জাহাঙ্গীর কে হত্যার ঘটনার ১৬ দিন পর ২জনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। ভিডিও ফুটেজ দেখে ও নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২ টার দিকে ফিলিপনগর এলাকায় দৌলতপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, পশ্চিম দক্ষিন ফিলিপনগর এলাকার নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব (২৬) ও রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩) বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, রোববার দিবাগত রাতে ফিলিপনগর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিপ্লব ও আলিফ নামের ২ জন ব্যক্তিকে গ্রেফতার করে এবং ফরজ আলী নামের একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ফরজ আলী নামের ঐ ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শামিমজাহাঙ্গীর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার একাধিক ভিডিও ফুটেজ ও প্রমাণ পুলিশের হাতে এসে পৌঁছালে অভিযান পরিচালনা করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে সোমবার বেলা ৩ টার দিকে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গত (১১ এপ্রিল) শনিবার দুপুরে দরবার প্রধান শামিমজাহাঙ্গীর কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। এসময় দরবার শরিফে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ ও মূল্যবান সামগ্রী লুটপাট করা হয়। নিহত শামিম জাহাঙ্গীর ঐ দরবার শরিফের প্রধান এবং এলাকায় কালান্দার বাবা শামিম জাহাঙ্গীর হিসেবেও পরিচিত ছিলেন। দরবার শরিফে হামলায় তার ৩ অনুসারী-মহন আলী, জামিরুন নেছা ও জুবায়ের আহত হন। পরে গত (১৩ এপ্রিল) সোমবার রাতে দৌলতপুর থানায় নিহত শামিম জাহাঙ্গীর এর বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ ১৮০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এবং এ মামলায় এই প্রথম দুইজনকে গ্রেপ্তার করতে সপ্তম হয়েছে দৌলতপুর থানা পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ