কুষ্টিয়ায় পাখিভ্যান চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্ব্য
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের এক শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় একটি পাখি ভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হয় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল্লাহ খোকসা কাদিরপুর এলাকার তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের শিশু শিক্ষার্থী। শিশু ওই এলাকার বরইচাড়া গ্রামের বাবলু মেম্বারের নাতি বলে জানা যায় ।
শিশু আব্দুল্লাহর মৃত্যুতে তার স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
আরও সংবাদ
ফেসবুক পেজ


