বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় তথ্যমন্ত্রীর আগমন উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
/ ৬৭ দেখা হয়েছে
বার : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ স্বাধীনতার ৫৫ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন।সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং: খুলনা-২০৬৯) কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জা বাচ্চু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি মজিবুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জিহাদ, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, প্রচার সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, নির্বাহী সদস্য খন্দকার তুহিন আহমেদসহ সদস্যবৃন্দ মিরাজুল ইসলাম, নাব্বির আহমেদ খান ও হাসনাত রাব্বু প্রমুখ। সভায় বক্তারা আসন্ন সেমিনার সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সার্বিক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, আগামী ৯ মে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ