বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ক্যাম্পাস গুলোতে সহিংসতা সৃষ্টিকারীদের লালকার্ড প্রদর্শন
/ ১২৬ দেখা হয়েছে
বার : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ ক্যাম্পাসে সহিংসতা সৃষ্টিকারীদের লালকার্ড প্রদর্শন কর্মসূচি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রোববার (২৬ এপ্রিল) দুপুর ২টায় প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা ক্যাম্পাসে সহিংসতার নেপথ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি, এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানান।
মানববন্ধনে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায়, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব মুবাশ্বির আমিন, যুগ্ম-সদস্যসচিব বাঁধন বিশ্বাসসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শাখা বৈছাআর মুখ্য সংগঠক গোলাম রব্বানী বলেন, সারা দেশে প্রশ্নফাঁস নিয়ে আলোচনার মধ্যেও শিক্ষামন্ত্রী একে গুজব বলছেন। যদি তাই হয়, তাহলে কয়েকজনকে গ্রেফতার করা হলো কেন? অতীতে এমন অক্ষমতা ঢাকতে গুজবের তকমা দেওয়া হয়েছে। আমরা সতর্ক করছি এই ধারা চললে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন সরকারের উসকানিতে থানার সামনে মব তৈরি করেছে। তারা মব তৈরি করে এটাকে গুজব বলেছে। তারা আবার নিজেরাই শেল্টার দিয়ে বলেছে, আমরা মব চাইনি। সেই ছাত্র সংগঠনের মূল দলের নেতারা বারবার সংসদে বলেন যে, আমরা দেশে মব করতে দেব না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ