বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

যে সিনেমার কাজ ফিরিয়ে দিয়ে তানজিকা আমিনের আফসোস!
/ ৬৪ দেখা হয়েছে
বার : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির তিন সপ্তাহ পেরোলেও এখনো সিনেমাটি দর্শকমন জয় করে চলেছে। বক্স অফিসে গড়ছে একের পর এক রেকর্ড। এই ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন ছোট ও বড়পর্দার অভিনেত্রী তানজিকা আমিন। কিন্তু তখন সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তবে পরে বিষয়টি নিয়ে এ অভিনেত্রীর কিছুটা আফসোসও ছিল। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন তানজিকা। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে উপস্থিত হয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমাকে যখন সিনেমাটির জন্য প্রস্তাব করা হয়েছিল, তখন আমার চরিত্রটি সেভাবে বিস্তার লাভ করেনি। তাই মনে হয়েছিল সিনেমাটি আমি না করলেও কারো কোনো ক্ষতি হবে না। তবে মুক্তির পর যতবার সিনেমাটি দেখছি, বারবার মনে হয়েছে, ইশ্ কী বড় মিসটাই না করলাম!’ আফসোসের সুরে তিনি বলেন, ‘লজ্জা লাগছে নিজের কাছে কেন যুক্ত হলাম না। এটা আমার জন্য সত্যিই দুঃখজনক ঘটনা।’ রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে তানজিকা আমিন অকপটে স্বীকার করেছেন, ২০১৩ সালেও তিনি ওপার বাংলার সিনেমায় প্রসেনজিতের বিপরীতে দুর্দান্ত একটি সিনেমার প্রস্তাব বাধ্য হয়েছিলেন ফিরিয়ে দিতে। পডকাস্টে এই সিদ্ধান্তের কারণটি তিনি বিশদভাবে ব্যাখ্যা করেছেন। নিজের আত্মবিশ্বাস নিয়েও অকপট এই অভিনেত্রী বলেন, ‘আমার আত্মবিশ্বাস এতটাই বেশি, মাঝে মাঝে মনে হয় আমি রানী ভিক্টোরিয়া। এক হাজার মেয়ের মাঝেও যদি আমাকে বসিয়ে দেওয়া হয়, আমি নিজের ওপর বিশ্বাস অনুভব করব। তবে এই আত্মবিশ্বাস পরিমিত আকারেই আমি ধারণ করি। অতিরিক্ত আত্মবিশ্বাসীদের অনেকে বেয়াদব বলে, অহঙ্কারী বলে। আমাকে আজ পর্যন্ত কেউ এই ধরনের অপবাদ দেয়নি।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ