বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দেশে ফিরে যা করতে চাইছেন মাহিয়া মাহি
/ ৫০ দেখা হয়েছে
বার : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:১০ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  দেশের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। একসময় ঢাকাই চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় মুখ ছিলেন মাহি। ‘অগ্নি’, ‘ভালোবাসার রঙ’ ও ‘পোড়ামন’সিনেমার মতো সফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই নায়িকা। তবে দীর্ঘদিন ধরেই বড়পর্দায় খুব একটা সক্রিয় নন তিনি। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি সরব মাহি। যুক্তরাষ্ট্র থেকে নিজের ফেসবুকে ছেলে ফারিশের ছবি পোস্ট করে দেশে ফেরার পর কী কী করবেন, সেই পরিকল্পনার কথা জানিয়েছেন মাহি। তিনি লিখেছেন, “এরপর যখন দেশে যাবো, নিজের ঘরটাকে নিজ হাতে আবার সাজাবো। প্রিয় ফুল রাখবো বিছানার পাশে। অযতেœ পড়ে থাকা টেরেসটা ফারিশের খেলার জন্য গুছিয়ে ফেলবো। খোলা বারান্দায় অনেক গাছগাছালি রাখবো, যেন রাতের বেলা প্রিয় গান শুনতে শুনতে এক কাপ কফি খেতে পারি।” তিনি আরও লেখেন, “প্রত্যেক শুক্রবার টেরেসে মাটির চুলোয় রান্না হবে। তারপর সেই খাবার নিয়ে কোনো শুক্রবার চলে যাবো নদীর পাড়ে, আবার কোনো শুক্রবার যাবো সুন্দর কোনো গ্রামে। সবাই মিলে ঘাসে চাদর বিছিয়ে আয়োজন করে খাবো। ভাবতেই পারছি না কত আনন্দ হবে। জীবনটা বড্ড সুন্দর, সেটা জীবন থেকে দূরে না গেলে বোঝা যায় না।” মাহিয়ার ক্যারিয়ার যেমন দর্শকদের ভালোবাসায় গড়ে উঠেছিল, তেমনি ব্যক্তিগত জীবনের বিভিন্ন টানাপোড়েনও তাকে আলোচনায় রেখেছে। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন তিনি। পাঁচ বছর পর সেই সংসারের ইতি ঘটে। পরে ২০২১ সালে গাজীপুরের স্থানীয় রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। সেই সংসারে জন্ম নেয় ছেলে ফারিশ। তবে আড়াই বছর পর সেই সম্পর্কও ভেঙে যায়। চলচ্চিত্রে ফেরার কথা মাঝেমধ্যেই বললেও এখনো নতুন কোনো কাজে দেখা যায়নি মাহিকে। সর্বশেষ রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে শাকিব খানের মায়ের ভূমিকায় দেখা গেছে তাকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ