বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

চীনা যুবক কুষ্টিয়ায়, স্ত্রীকে নিতে চান নিজ দেশে
/ ৫৯ দেখা হয়েছে
বার : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ ভালোবাসার টানে সুদূর চীন থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক চেন বাও মিং (২৩)। সামাজিক যোগাযোগমাধ্যমে ¯’ানীয় তাসলিমা খাতুনের (২০) সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্কের পূর্ণতা দিতে গত সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশে এসে কুষ্টিয়া আদালতে বিবাহ সম্পন্ন করেন তারা।
তাসলিমা ভেড়ামারা উপজেলার ১২ মাইল বাহিরচর ইউনিয়নের বাসিন্দা মধু মোল্লার মেয়ে এবং চেন বাও মিং চীনের গাতসু প্রদেশের দাবান চাউন চেনজিয়া গ্রামের মুসলিম চেন ইউয়ানঝি’র ছেলে।
তাসলিমার পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ এক বছর সামাজিক যোগাযোগমাধ্যমে তাসলিমা খাতুনের সঙ্গে চীনা যুবক চেন বাও মিং এর পরিচয় হয়। আর সেখান থেকে প্রেমের সম্পর্ক হয় তাদের। চীনা যুবক চেন বাও মিং পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী।
পরিবারের সম্মতি নিয়ে চেন বাও মিং সোমবার ২০ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছায়। তাসলিমার পরিবার তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে ভেড়ামারার বাড়িতে নিয়ে আসে। পরে এলাকাবাসীর পরামর্শে তারা কুষ্টিয়ার আদালতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে নতুন এই দম্পতি ভেড়ামারায় তাসলিমার বাড়িতেই অব¯’ান করছেন।
নব দম্পতিকে এক নজর দেখতে তসলিমার বাড়িতে ¯’ানীয় এলাকাবাসী বাদেও বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভীড় করছেন। এ সময় তারা বিদেশি নাগরিককে দেখে নানা রকম কৌতুহল প্রকাশ করেন।
তাসলিমা খাতুন বলেন, আমাদের উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গেও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বাবা-মার নিয়মিত যোগাযোগ হ”েছ। এই বিয়েতে আমি খুব খুশি। সবার কাছে দোয়া চা”িছ আমাদের জন্য।
চীনা যুবক চেন বাও মিং এর সঙ্গে ট্রান্সলেটের মাধ্যমে কথা হলে তিনি বলেন, আমি তাকে ভালোবাসি। আমরা ভালোবেসে একে অপরের সঙ্গে বিয়ে করেছি। আমি তাদের সঙ্গে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। কারণ তার পরিবার খুব দয়ালু ও বন্ধুত্বপূর্ণ। আমার স্ত্রীর কাগজপত্র প্র¯‘ত করে তাকে চীনে নিয়ে যেতে চাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ