বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ঋতুপর্ণা-দেব-পরীমনি প্রসঙ্গে চঞ্চলের খোলামেলা মন্তব্য
/ ৫১ দেখা হয়েছে
বার : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি কলকাতার গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এ দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে কথা বলেছেন নিজের ব্যস্ততা, নতুন প্রজেক্ট এবং সহশিল্পীদের সঙ্গে সম্ভাব্য কাজ নিয়ে। সম্প্রতি কলকাতার ‘কেসিসি বৈঠকখানা’ আয়োজনে অংশ নিয়ে প্রথম অভিজ্ঞতা জানাতে গিয়ে চঞ্চল বলেন, “খুব ভালো লেগেছে। এমন আড্ডা দারুণ বিষয়। অঞ্জন দত্ত ও চন্দ্রিল ভট্টাচার্যের মতো মানুষের সঙ্গে দীর্ঘ সময় কাটানো দারুণ অভিজ্ঞতা।” সাক্ষাৎকারে তিনি বলেন, তার কাছে ‘সীমানা’ মানে রাজনৈতিক সীমারেখা নয়, বরং শিল্পের বিস্তার। গান, সিনেমা কিংবা চিত্রকর্ম-এসবের কোনো ভৌগোলিক বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে চঞ্চল বলেন, ফেস্টিভ্যালমুখী সিনেমা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে, তবে বাণিজ্যিকভাবে দর্শক টানার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তার মতে, দর্শকের আগ্রহ এবং নির্মাতাদের গল্প নির্বাচন- এই দুটিই চলচ্চিত্রের সাফল্য নির্ধারণ করে। এ সময় ভবিষ্যৎ কাজ নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেতা। তিনি জানান, ভারতের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত কিছু এখনো হয়নি। এছাড়া ভারতের অভিনেতা দেবের সঙ্গে আগের পরিকল্পিত কাজগুলো শেষ পর্যন্ত এগোয়নি বলেও জানান তিনি। তবে ভবিষ্যতে কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দেন। বাংলাদেশের অভিনেত্রী পরীমনির সঙ্গে নতুন একটি কাজ নিয়েও কথা চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে নির্মিত এই প্রজেক্টটি নিয়ে এরই মধ্যে ঘোষণা হলেও শুটিং এখনো শুরু হয়নি বলে জানান চঞ্চল। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের অভিনয়জীবন নিয়ে চঞ্চল বলেন, “আমি এখনও কাজ করতে ভালোবাসি। ভালো চরিত্রের জন্য আগ্রহ থাকে- এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” নিজের শৈশব ও গ্রামজীবন নিয়েও আবেগ প্রকাশ করেন তিনি। বলেন, “গ্রামজীবন খুব মিস করি-মেঠোপথ, ধানখেত, সবুজ প্রকৃতি সবই এখনো মনে পড়ে।” সব মিলিয়ে সাক্ষাৎকারে ব্যক্তিগত অভিজ্ঞতা, ভবিষ্যৎ কাজ এবং শিল্পজগত নিয়ে নিজের খোলামেলা অবস্থান তুলে ধরেন চঞ্চল চৌধুরী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ