বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের
/ ৬৯ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  গতকাল শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক বাংলাদেশ। এই সিরিজ জয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ৪ রেটিং পয়েন্ট পেয়েছে টাইগাররা। ৮৩ রেটিং নিয়ে আগের মতই র‌্যাংকিংয়ের নবম স্থানে আছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে র‌্যাংকিংয়ের বাংলাদেশের নবম স্থান আরও পাকাপোক্ত হয়েছে। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার দৌড়ে ভালো অবস্থায় আছে বাংলাদেশ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র‌্যাংকিংয়ে শীর্ষ আট দলের মধ্যে থাকা দলগুলো সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলবে।স্বাগতিকরা সেরা আটের মধ্যে থাকলে, র‌্যাংকিংয়ের ১০ নম্বর পর্যন্ত দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।বর্তমানে দক্ষিণ আফ্রিকা পঞ্চম ও জিম্বাবুয়ে ১১তম স্থানে আছে। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দক্ষিণ আফ্রিকার আট নম্বরের নিচে নামার এবং জিম্বাবুয়ের ৮ নম্বরের ওপরে ওঠার সুযোগ তেমন নেই। তাই র‌্যাংকিংয়ের নয় নম্বর জায়গা ধরে রাখতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ।বর্তমানে দশ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭। ক্যারিবীয়দের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান এখন-৬। নিজেদের পরের সিরিজে র‌্যাংকিংয়ে তিন নম্বর স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর শীর্ষ দল ভারতের বিপক্ষেও সিরিজ আছে টাইগারদের। এই দুই সিরিজে জিতলে ভালো পয়েন্ট পাওয়া যাবে। তবে হারলে খুব বেশি পয়েন্ট বেশি কমবে না টাইগারদের।যে কারণে ৮৩ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের নবম স্থান ধরে রাখতে পারলে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাওয়ার ক্ষেত্রে ভালো অবস্থায় আছে বাংলাদেশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ