বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে তার ন্যায্য হিস্যা ফিরিয়ে দেওয়া হবে: ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইনমন্ত্রী
/ ৫৮ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

নাজমুল হুসাইন, ইবি থেকে ॥ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে জলবায়ু সহনশীল, অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৪ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ায় ‘কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ উন্নয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। বৃহত্তর কুষ্টিয়া কল্যাণ ফোরাম আয়োজিত এই সম্মেলনে এ অঞ্চলের টেকসই উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “আমরা চেষ্টা করব এই অঞ্চলকে তার ন্যায্য হিস্যা ফিরিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে রেলপথ প্রতিষ্ঠা, নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি।” তিনি আরও বলেন, “এ অঞ্চলের উন্নয়ন নিয়ে আমাদের সকল রাজনীতিবিদের মধ্যে চিন্তার ঐক্য আছে। অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে রূপান্তর করা হবে।” সম্মেলনে সভাপতিত্ব করেন বৃহত্তর কুষ্টিয়া কল্যাণ ফোরামের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ড. খ. ম. কবিরুল ইসলাম। তিনি বলেন, “সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় এ অঞ্চল পিছিয়ে আছে। টেকসই উন্নয়নের জন্য এখন প্রয়োজন সুসমন্বিত পরিকল্পনা ও দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা।” ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষা ও গবেষণাকে উন্নয়নের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী না করলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়।” এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মহাপরিচালক মো. রুহুল আমিন তাঁর মূল প্রবন্ধে কৃষি ও মৎস্য খাতের পাশাপাশি রপ্তানিমুখী শিল্প ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের ওপর গুরুত্বারোপ করেন। ফোরামের মহাপরিচালক মো. মনিরুজ্জামান স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে একটি সমন্বিত রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান।সম্মেলনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার সংসদ সদস্যবৃন্দ যথাক্রমে—মো. আব্দুল গফুর, মো. আমির হামজা, মো. আফজাল হোসেন, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন, মো. তাজউদ্দিন খান, মো. নাজমুল হুদা, আলী আজম মোহাম্মদ আবু বকর, মো. মতিয়ার রহমান ও মোহাম্মদ আবু তালিব উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক মো. আব্দুল মজিদ এবং জুলাই বিপ্লবে শহীদ ইয়ামিনের পিতা মো. মহিউদ্দিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ড. আফরোজা পারভীন ও এ কে এম শোয়েব। সম্মেলনে বক্তারা দল-মত নির্বিশেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ