বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

অলিখিত ফাইনালে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
/ ৯২ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:১২ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় থাকায় তৃতীয় ওয়ানডে হয়ে গেছে সিরিজ নির্ধারণী। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দুই দল মুখোমুখি হচ্ছে অলিখিত ফাইনালে। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের তিন ওয়ানডেতেই টস জিতেছে নিউজিল্যান্ড। মিরপুরে প্রথম দুই ওয়ানডেতে আগে ব্যাটিং নিয়েছিলেন কিউই অধিনায়ক টম লাথাম। আজ তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অলিখিত ফাইনালে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম। পায়ে অস্বস্তি অনুভব করায় সিরিজের প্রথম দুই ওয়ানডের একাদশে ছিলেন না মোস্তাফিজ। আর তানভীর ফিরেছেন ছয় মাস পর। ওয়ানডেতে সবশেষ গত বছরের অক্টোবরে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ দলের চমক সাকলাইনকে বেশি উচ্ছ্বসিত না হওয়ার পরামর্শ মায়েরবাংলাদেশ দলের চমক সাকলাইনকে বেশি উচ্ছ্বসিত না হওয়ার পরামর্শ মায়ের চট্টগ্রামে আজ অলিখিত ফাইনালে বাংলাদেশের একাদশে আজ তিন পেসার ও দুই স্পিনার। গতিতারকা নাহিদ রানার সঙ্গে আছেন মোস্তাফিজ ও শরীফুল। খণ্ডকালীন পেসার হিসেবে কার্যকরী হতে পারেন সৌম্য সরকারও। স্পিন আক্রমণে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। সাইফ হাসান, নাজমুল হোসেন শান্তও খণ্ডকালীন স্পিনার হিসেবে কার্যকরী হতে পারেন। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে লিটন দাসের হাতে। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড একাদশে এক পরিবর্তন এনেছে। পেসার ব্লেয়ার টিকনারের পরিবর্তে এসেছেন আরেক পেসার বেন লিস্টার। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর পর ফিরেছেন লিস্টার। সবশেষ ২০২৪ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তিনি। ২০১০ ও ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই দুইবার কিউইদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আজ তৃতীয় ওয়ানডে জিতলে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয়বারের মতো সিরিজ জিতবে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডের একাদশ বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম লাথাম (অধিনায়ক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও রুর্ক, জেডন লেনক্স।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ