বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

হবু প্রধানমন্ত্রীর সতর্কবার্তা হাঙ্গেরিতে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু
/ ৪৭ দেখা হয়েছে
বার : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:৪০ অপরাহ্ন

এনএনবি : হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার সোমবার সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)- এর গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরির মাটিতে পা রাখলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে তার সরকার। তিনি স্পষ্ট করে বলেন, হাঙ্গেরি আইসিসি-এর সদস্য হিসেবে থাকলে এই বাধ্যবাধকতা এড়ানোর সুযোগ নেই, এমনকি রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রেও না। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাগিয়ার বলেছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) থেকে হাঙ্গেরিকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করবেন। সম্প্রতি হাঙ্গেরিতে অনুষ্ঠিত নির্বাচনে পিটার মাজিয়ার দল ঐতিহাসিক বিজয় অর্জন করে। এর মধ্য দিয়ে হাঙ্গেরিতে প্রধানমন্ত্রী হিসেবে ভিক্টর অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। শিগগিরই ম্যাগিয়ার হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিদায়ী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান গতবছর ঘোষণা দিয়েছিলেন, হাঙ্গেরি আইসিসি থেকে বেরিয়ে যাবে।
নেতানিয়াহু যাতে গ্রেপ্তার না হন সেটি নিশ্চিত করতেই এ পদক্ষেপ ঘোষণা করেছিলেন অরবান। তবে হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী ম্যাগিয়ার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথা বলে অরবানের নীতি থেকে সরে আসার বিষয়টিই স্পষ্ট করলেন।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এক সংবাদ ব্রিফিংয়ে ম্যাগিয়ার বলেন, তিনি হাঙ্গেরির অবস্থানের বিষয়টি নেতানিয়াহুকে স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি বলেছেন, “হাঙ্গেরি আইসিসির সদস্য হিসেবে থাকবে এবং আমাদের ভূখ-ে যদি এমন কেউ প্রবেশ করেন যার বিরুদ্ধে আইসিসি-র গ্রেপ্তারি পরোয়ানা আছে, তবে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে।” গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে ২০২৪ সাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে। নেতানিয়াহুর এবছর শরতে হাঙ্গেরি সফরের কথা রয়েছে। অরবানের আমন্ত্রণে তিনি এই সফরে রাজি হয়েছিলেন। কিন্তু ম্যাগিয়ারের ঘোষণার পর নেতানিয়াহু এখন এই সফর নিয়ে দ্বিধায় পড়লেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ