বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সন্তানদের কাছে পেয়ে নতুন জীবন সালমার
/ ৭৩ দেখা হয়েছে
বার : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:১৩ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ রিয়েলিটি শো ‘ক্লোজআপ’র দ্বিতীয় আসরের বিজয়ী হয়ে সংগীত ক্যারিয়ার শুরু করেন মৌসুমী আক্তার সালমা। ২০০৬ সাল থেকে নিয়মিত গান করে তিনি নিজেকে সংগীতাঙ্গনে প্রতিষ্ঠিত করেছেন। পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। গানের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নানা সময়ে আলোচনায় এসেছেন এই সংগীতশিল্পী। নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মেয়ের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে নিজের অনুভূতি শেয়ার করেছেন সালমা। সেখানে জানিয়েছেন, ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে এখন সন্তানদের নিয়ে ভালো আছেন তিনি। দুই মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে সালমা লেখেন, “আমার দুনিয়াতে আমার সন্তানদের নিয়ে ভালো আছি। আমি মা-এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।” পোস্টে বিশেষভাবে বড় মেয়ে স্নেহার কথা উল্লেখ করেন তিনি। স্নেহাকে নিজের কাছে ফিরে পাওয়াকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন এই সংগীতশিল্পী। তিনি আরও লেখেন, “আল্লাহ পাক তার বান্দাকে বেশি দিন কষ্টে রাখেন না। আমার পাহাড়সমান বোঝা নেমে গেছে হৃদয় থেকে। আমার স্নেহা আমার কাছে চলে এসেছে।” ভবিষ্যতে সন্তানদের নিয়েই জীবন কাটানোর ইঙ্গিত দিয়ে সালমা লেখেন, “কাজে মনোযোগ নেই। আমি সন্তানকে পেয়ে সব ভুলে গেছি। বাকি জীবনটা তোদের জন্য উৎসর্গ করলাম। আমাদের জন্য দোয়া করবেন।” উল্লেখ্য, ২০১১ সালে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সালমার। ওই সংসারে জন্ম নেয় কন্যাসন্তান স্নেহা। তবে ২০১৬ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। পরবর্তীতে ২০১৮ সালের শেষ দিনে আইনজীবী সানাউল্লাহ নূরকে বিয়ে করেন তিনি। তবে প্রায় সাত বছরের মাথায় এই সংসারও ভেঙে যায়। দ্বিতীয় সংসারে তাদের এক কন্যাসন্তান রয়েছে। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই নতুনভাবে জীবন সাজাচ্ছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ