বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ভেড়ামারায় প্রাইভেট ক্লিনিক মালিকের নিজ প্রতিষ্ঠান থেকে মরদেহ উদ্ধার
/ ১৭০ দেখা হয়েছে
বার : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় ‘ভেড়ামারা মডেল হাসপাতাল ‘ নামক একটি প্রাইভেট প্রতিষ্ঠানের মালিক মো: আনোয়ার পারভেজ(২৯) তার নিজ প্রতিষ্ঠানে আত্মহত্যা করেছেন।সে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নতুনহাট এলাকার ইমদাদুল ইসলামের ছেলে। পুলিশ ওই প্রতিষ্ঠানের নিচ তলা থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করেছেন বলে জানিয়েছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান। বুধবার(২২ এপ্রিল) ভেড়ামারা পৌরসভার পাশে বেলা ১২ টায় এ ঘটনা ঘটে। পুলিশ সুরতহাল সম্পূর্ণ করে বেলা ৩টায় লাশ পোস্টমর্টেমের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।পারিবারিকভাবে ও প্রতিষ্ঠানের কর্মচারী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পারভেজ তার নিজ প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক দায়িত্বে ছিল।সে এবং তার স্ত্রী ছাড়াও এই প্রতিষ্ঠানে ৪ জনের মালিকানা আছে। যাবতীয় প্রাতিষ্ঠানিক কাজ তিনি নিজেই করেন বলে জানিয়েছেন অন্যান্য মালিকগণ। বেলা ১০ টার দিকে তিনি নিচ তলার একটি রুমে যান। সাড়া শব্দ না পেয়ে কর্মচারীরা গিয়ে দেখতে পান রুমের দরজা বন্ধ। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ এসে সকলের উপস্থিতিতে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। এসময় তার কাছ থেকে ব্যবহৃত ঘুমের ওষুধের বেশ কয়েকটা প্যাকেট উদ্ধার করা হয়। প্রাইভেট হাসপাতালটির আরেকজন অংশীদার ফয়সাল জানান,তার আত্মহত্যার কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। আর এটি মেনে নেয়ার মতও নয়। তবে বেশ কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটি ভালো চলছিল না। এই নিয়ে হয়ত একটি মানসিক চাপ তৈরি হতে পারে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান জানান, প্রাইভেট হাসপাতাল মালিক আনোয়ার পারভেজ তার নিজ প্রতিষ্ঠানে আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল সম্পূর্ণ করে পোস্টমর্টেমে পাঠিয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ