বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর আর নেই, কুষ্টিয়ায় শোকের ছায়া
/ ২০৯ দেখা হয়েছে
বার : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:০১ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে গতকাল যশোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের সামনে বুধবার বেলা ১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। সন্ধায় কুষ্টিয়া কুমারখালী পান্টি নিজ গ্রামে তার মরদেহ পৌছালে পরিবার ও শত শত এলাকাবাসীর কাঁন্নায় এলাকায় এক শোকাহত পরিবেশ সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার বাদ আছর পান্টি হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হবে বলে জানা যায়।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে তার অবদান কুষ্টিয়াবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৭১ সালের ৩০ মার্চ কুষ্টিয়ার মাটিতে বাঙালির প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠার সময় তিনি সম্মুখসারিতে থেকে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন। তার দৃঢ় নেতৃত্ব ও দেশপ্রেম কুষ্টিয়াকে শত্রুমুক্ত করার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজনীতির মাঠে তিনি ছিলেন পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন নেতা। ব্যক্তিজীবনে অমায়িক, মার্জিত ও জনহিতৈষী হিসেবে সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন জাহিদ হোসেন জাফর। তার মৃত্যুতে কুষ্টিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ