বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ার পদ্মা নদীতে গভীর রাতে নৌ-পুলিশের উপর সন্ত্রাসীদের হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য ও মাঝি গুলিবিদ্ধ
/ ৭০ দেখা হয়েছে
বার : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার পদ্মা নদীতে নো পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে পাবনা-কুষ্টিয়া সীমান্তবর্তী কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে। আজ বুধবার ভোরে আহত ৫ পুলিশ সদস্যকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চোখে আঘাতপ্রাপ্ত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকু-া নৌ-ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া ও নৌকার মাঝি মোঃ তুহি । আহত পুলিশ সদস্যরা লক্ষীকু-া নৌ- ফাঁড়িতে কর্মরত। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষীকু-া নৌ-ফাঁড়ির একটি দল নিয়মিত টহল ডিউটি পালনের সময় পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নৌ-ফাঁড়ির পাঁচজন সদস্য ও নৌকার মাঝিগুরুতর আহত হন। পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন নৌ পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, পদ্মা নদীতে অবৈধ বালুকাটার সংবাদ পেয়ে নৌ- পুলিশের একটি দল লক্ষ্মীকুন্ডা থেকে ফোর্সসহ রওনা দেয়। রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে কোন একটি সময়ে অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী স্পিড বোর্ডে এসে তাদের উপর অতর্কিত গুলি চালায়।
গুলিবিদ্ধ নৌকার মাঝি মোঃ তুহিন বলেন, মঙ্গলবার রাত এগারোটার সময় পুলিশ সদস্যদের নিয়ে তিনি নৌকা যোগে রওনা দেন। রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যেয়ে অবৈধ বালুকাটা বন্ধ করে দেয়ার পর ৩০/ ৩৫ জন অতর্কিত এসে হামলা চালায় এবং ২০ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়ে। এতে আমিসহ আমার নৌকায় থাকা ৫ নৌ পুলিশ গুলিবিদ্ধ হয়।
পাবনা জেনারেল হাসপাতালের অর্থপেডিক বিভাগের আবাসিক সার্জন ডাক্তার হাসানুজ্জামান টুটুল জানান, গুলিবিদ্ধ অবস্থায় ৫ জন নৌ- পুলিশ সদস্যসহ ৬জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীর থেকে গুলির পিলেট বের করা হয়েছে। বাকিদের আজ চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে থেকে ছেড়ে দেয়া হবে। তারা সকলে আশঙ্কা মুক্ত আছেন। কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন জানান, পদ্মা নদীর মাঝখানে পাবনা- কুষ্টিয়ার সীমান্তে নৌ-পুলিশের উপর হামলার ঘটনাটি ঘটেছে, এতে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকু-া নৌ ফাঁড়ির ইনচার্জসহ ৫ পুলিশ সদস্য ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ