বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

পারিবারিক কলহ: ছোটো ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নিহত
/ ৭৮ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে আপন ছোটো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাশেদ শেখ (৩০) উপজেলার বানিয়াপাড়া এলাকার রবিউল শেখের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মধ্যে রাতে ঘরের বারান্দায় বসে মোবাইল দেখছিলো রাশেদ শেখ। এসময় পিছন থেকে এসে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যাই ছোটো ভাই জহুরুল শেখ(২৮)। পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রোজার ঈদের মধ্যে জহুরুল ৫ হাজার টাকা টাকা চেয়েছিলো তার বড় ভাইয়ের কাছে। সেই টাকা না দেওয়ার কারনে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা নিহতের স্ত্রী। আর স্থানীয়রা বলছেন কাজ কাম না করে নেশাগ্রস্ত থাকতেন জহুরুল। নিহত রাশেদ শেখের তৃতীয় শ্রেনীতে পড়ুয়া ছেলে রাফি(রাখেশ) জানায়, আম্মু সেসময় ওয়াশরুমে ছিলো” (কাকু) জহুরুল এসে পিছন থেকে হাসুয়া দিয়ে বাবাকে কোপাতে থাকে আমরা চিতকার চেচামেচি শুরু করলে কাকু দৌড়ে পালিয়ে যাই। নিহতের স্ত্রী লাকি খাতুন বলেন, পারিবারিক ভাবে আমাদের মধ্যে তেমন কোনো ঝামেলা ছিলোনা। আমার স্বামী গতকাল রাত নয়টার দিকে বাড়িতে আসছে ” তিনি ফেরিতে করে ব্যবসার জন্য বরিশালে থাকে। সেখান থেকে ২০ দিন পরে গতকাল বাড়িতে আসছে। রাত বারোটার পরে আমি ওয়াশরুমে গিছিলাম, আমার মোবাইল দিয়ে আমার স্বামী রাশেদ তখন বারান্দায় বসে মোবাইল দেখছিলো। আমি ওয়াশরুম থেকে চিতকারারের শব্দ শুনে বাহিরে এসে দেখি রক্তাক্ত হয়ে পড়ে আছে আমার স্বামী। এঘটনায় সুষ্ঠু বিচার চান তিনি। নিহত রাশেদের মা সবুরা খাতুন বলেন, আমিতো বাবা বাড়িতে ছিলাম না। কিভাবে কি হলো আমি কিছুই জানিনা। অভিযুক্ত জহুরুল শেখের স্ত্রী আলো খাতুন জানান, আমার স্বামী কাজ কাম করে না এজন্য আমি বাড়িতে থাকিনা। তিনি নেশা করে, এর আগে ৫ হাজার টাকার জন্য আমার শাশুড়ীর সাথেও ঝামেলা হইছিলো। বিভিন্ন সময়ে ঘরের জিনিসপত্র বিক্রি করে ওনি নেশা করে। কি কারনে হত্যা করলো তা আমি জানিনা। এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে হত্যাকান্ড হতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আছে। পুলিশ এপারে কাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ