বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কলকাতার যে পরিচালকের নায়িকা হতে চান অপু বিশ্বাস
/ ৬৭ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ দীর্ঘদিন পর্দায় উপস্থিতি কমলেও নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার জানালেন কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করার আগ্রহের কথা। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে অপু বলেন, একজন শিল্পীর জীবনে পরিচালকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিচালকই একজন অভিনেতাকে নির্বাচন করেন এবং সেই সিদ্ধান্তই তার ক্যারিয়ারের গতিপথ নির্ধারণ করে।
নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি জানান, দেশের চলচ্চিত্রে ইতোমধ্যেই অনেক গুণী নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। তাদের সঙ্গে কাজ করে তার বহু স্বপ্ন পূরণ হয়েছে। তবে এখন নতুন করে কলকাতার চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী এই অভিনেত্রী। বিশেষ করে সৃজিত মুখার্জির নির্মাণশৈলী তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি। অপু বিশ্বাস বলেন, ‘সুযোগ, সময় এবং গল্পের প্রয়োজন হলে যদি কখনও সৃজিত মুখার্জি আমাকে ভাবেন বা প্রস্তাব দেন, তাহলে অবশ্যই সেই সুযোগ গ্রহণ করতে চাই।’
এদিকে বর্তমানে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। ‘দুর্বার’ সিনেমার প্রায় ৬০ শতাংশ এবং ‘সিক্রেট’ সিনেমার ৪০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ