বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নিজ বাড়ি ছেড়ে ভাড়া বাসায় শাহরুখ বাড়িওয়ালার মুখে বাদশার গোপন কথা!
/ ২৭ দেখা হয়েছে
বার : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ আকাশছোঁয়া জনপ্রিয়তা, বিশ্বজোড়া খ্যাতি-তবুও মাটির মানুষ বলিউডের বাদশা শাহরুখ খান। মুম্বাইয়ের ‘মান্নাত’-এ সংস্কারের কাজ চলায় আপাতত নিজ বাড়ি ছেড়ে পালি হিলসের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ভাড়ায় থাকছেন তিনি। আর সেই বাড়ির মালিক জ্যাকি ভাগনানি ফাঁস করলেন শাহরুখের এক ভিন্ন রূপ।
জ্যাকি জানান, শাহরুখ শুধু সুপারস্টারই নন, একজন আদর্শ ভাড়াটেও। তার ভাষায়, ‘শাহরুখ স্যারের ব্যবহারকে যদি নম্বর দিতে হয়, আমি দশে এগারো দেব। এমন বড়মাপের মানুষ খুব কমই দেখা যায়।’ তিনি আরও বলেন, শাহরুখ যখন কারও সঙ্গে কথা বলেন, তখন এমন মনোযোগ দেন যে, সামনে থাকা মানুষটি নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এই গুণই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
জ্যাকির দাবি, বাইরে থেকে যাকে সবাই “কিং খান” হিসেবে দেখেন, বাস্তবে তিনি ভীষণ সাধারণ এবং বিনয়ী। তার মধ্যে স্টারডমের কোনো অহংকার নেই, বরং সহজ-সরল আচরণেই সকলকে মুগ্ধ করেন। জানা গেছে, পালি হিলসের ওই বহুতল ভবনে চারটি ফ্লোর লিজ নিয়েছেন শাহরুখ। ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটির জন্য তাকে মাসে প্রায় ২৪ লাখ রুপি ভাড়া দিতে হচ্ছে। পরিবার ছাড়াও সেখানে তার নিরাপত্তাকর্মী ও অফিসের কর্মীরাও থাকছেন। পেশাগত জীবনে শেষবার শাহরুখ খানকে দেখা গেছে ‘ডাঙ্কি’ সিনেমায়, যা ২০২৩ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায়। একই বছরে তার ‘জওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে। ‘ডাঙ্কি’ বিশ্বব্যাপী আয় করে প্রায় ৪৫৪ কোটি রুপি, যেখানে ‘জওয়ান’ আয় করে ১,১৬০ কোটি এবং ‘পাঠান’ ১,০৫৫ কোটি রুপির বেশি। আগামীতে ‘কিং’ সিনেমায় দেখা যাবে শাহরুখকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে থাকছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চন। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে বাবা-মেয়েকে, যা নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ