বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ
/ ৮৩ দেখা হয়েছে
বার : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ মিরপুরে শুক্রবার প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে আগেই বেকায়দায় পড়ে বাংলাদেশ। সিরিজ জিততে হলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশকে জিততে হবে শেষ দুই ম্যাচই। আজ দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকেরা পেয়েছে ৬ উইকেটের আয়েশি জয়।টিকে থাকার লড়াইয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে অর্ধেক কাজ আগেই সেরে রাখেন নাহিদ রানা, রিশাদ হোসেনরা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। মামুলি লক্ষ্য তাড়া করে বাংলাদেশ ৮৭ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায় নিউজিল্যান্ডকে বেধড়ক পেটাচ্ছেন তামিমনিউজিল্যান্ডকে বেধড়ক পেটাচ্ছেন তামিম
১৯৯ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম ওভারে জোড়া চার মারেন সাইফ হাসান। তবে সেই ওভারের শেষ বলে নাথান স্মিথের নিচু হওয়া বলে বোল্ড হয়ে যান সাইফ (৮)। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সৌম্য সরকার। ওয়ানডেতে ৬ মাস পর সুযোগ পেয়ে একটা ছক্কাও মারেন তিনি। তবে ১১ বলে ৮ রানেই থেমে যায় তাঁর ইনিংস। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারকে ফিরিয়েছেন উইলিয়াম ও’রুর্ক সাইফ, সৌম্যর বিদায়ে ৪ ওভারে ২ উইকেটে ২১ রানে পরিণত হয় বাংলাদেশ। শুরুর এই ধাক্কার পর হাল ধরেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ১১০ বলে ১২০ রানের জুটি গড়েছেন তাঁরা (তামিম-শান্ত)। এই জুটি গড়ার পথে ওয়ানডেতে ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন তামিম। ফিফটি করতে লেগেছে ৩৩ বল। ১৫তম ওভারের প্রথম বলে নিউজিল্যান্ডের স্পিনার ডিন ফক্সক্রফটকে স্লগ সুইপে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে পূর্ণ করেন ফিফটি। নিউজিল্যান্ডের বোলারদের যেভাবে পেটাচ্ছিলেন, তাতে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পেতেই পারতেন তামিম। তবে সেঞ্চুরি থেকে ২৪ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি। যেখানে ২৩তম ওভারের প্রথম বলে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার জেডন লেনক্সকে ছক্কা মারেন তামিম। কিন্তু পরের বলে আবারও একইভাবে তুলে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন তিনি (তামিম)। আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল কাভারে ধরেন হেনরি নিকোলস। ৫৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৭৬ রান করেন তামিম। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা লিটন আউট হয়েছেন ৭ রান করে। ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচে দুর্দান্ত ক্যাচ ধরলেও ব্যাটিংয়ে নেমে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন। শান্ত ফিফটি করলেও ইনিংসটা বড় করতে পারেননি। ২৯তম ওভারের প্রথম বলে জেডন লেনক্সকে শর্ট মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিয়ে ১১তম ফিফটি পূর্ণ করেন। তৎক্ষণাৎ পানি পানের বিরতি নেওয়া হয়। তবে ক্র্যাম্প ধরা পড়ায় ঠিকমতো হাঁটার অবস্থাতেও ছিলেন না তিনি। ফিজিও এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর শান্তকে তুলে নিয়ে যান। শান্ত আহত অবসর হয়ে চলে যাওয়ার আগে ৭১ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন ৫০ রান। এরপর অধিনায়ক মিরাজ এসে তাওহীদ হৃদয়ের সঙ্গে ৪৪ বলে ৩২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ৩৫.৩ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান করে ফেলে বাংলাদেশ। তামিমের ৭৬ রানই স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ রান। নিউজিল্যান্ডের জেডন লেনক্স ৯ ওভারে ৩৬ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন উইলিয়াম ও’রুর্ক ও নাথান স্মিথ। আজ দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। তবে বাংলাদেশের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে পুরো ৫০ ওভারও খেলতে পারেনি কিউইরা। ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৮৩ রান আসে কেলির ব্যাট থেকে। ১০২ বলের ইনিংসে মেরেছেন ১৭ চার।বাংলাদেশের নাহিদ রানা ১০ ওভারে ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন। তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। শরীফুল নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ