বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

২৩ জাহাজকে ইরানে ফেরত পাঠিয়েছে মার্কিন বাহিনী
/ ৬০ দেখা হয়েছে
বার : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

এনএনবি : ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২৩টি জাহাজকে মাঝপথ থেকে ঘুরিয়ে ইরানে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সকালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকম জানিয়েছে, “অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৩টি জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে গতিপথ পরিবর্তন করে ইরানের দিকে ফিরে গেছে।”
গত ১৩ এপ্রিল থেকে ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় এই সর্বাত্মক অবরোধ জারি করে ওয়াশিংটন। মূলত, গত ২৪ ঘণ্টার নাটকীয় পরিস্থিতির প্রেক্ষাপটে সেন্টকম এই তথ্যটি জানালো। এর আগে ইরানের পক্ষ থেকে এক ঘোষণায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলা হলেও কিছুক্ষণ পর তা কার্যত আবারও বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরাসরি হরমুজ প্রণালিতে কোনো অবরোধ দেয়নি; তবে ইরানি বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের ওপর কড়া নজরদারি চালাচ্ছে মার্কিন নৌবাহিনী। সংবাদমাধ্যম সিএনএন-এর হিসাব অনুযায়ী, ইরান সাময়িকভাবে কড়াকড়ি শিথিল করার ওই সংক্ষিপ্ত সময়ে অন্তত ৯টি জাহাজ এই গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রম করতে সক্ষম হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ