বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

হরমুজ প্রণালিতে ভারতের পতাকাবাহী জাহাজে হামলার খবর
/ ৫৪ দেখা হয়েছে
বার : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

এনএনবি : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় অপরিশোধিত তেলবাহী একটি ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শনিবার এই হামলার কথা নিশ্চিত করেছে ভারতের সরকারি একটি সূত্র। আক্রান্ত জাহাজটির নাম ‘সানমার হেরাল্ড’। তবে জাহাজে থাকা ক্রু এবং জাহাজটি বর্তমানে নিরাপদ রয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে নয়া দিল্লি। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, শনিবার হরমুজ প্রণালি পার হওয়ার সময় অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হয়েছে। তবে ইরানি কর্মকর্তারা শর্ত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রকেও তাদের তেলের ট্যাঙ্কারের ওপর থেকে অবরোধ সম্পূর্ণ তুলে নিতে হবে। শিপিং ডেটা বা জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, টানা ৫০ দিন বন্ধ থাকার পর শুক্রবার অবরোধ তুলে নেওয়ার পর তিনটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজসহ এক ডজনেরও বেশি ট্যাঙ্কার এই প্রণালি অতিক্রম করেছিল। কিন্তু শনিবার ইরান আবারও কড়াকড়ি আরোপ করে এবং কিছু জাহাজ লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ