কাগজ প্রতিবেদক ॥ উন্নয়ন কাজে কোন বাধা বা অন্তরায়কে গ্রাহ্য করা হবে না। সরকারী উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে। বর্তমান সরকার সকল উন্নয়নমুলক কাজ বিশেষ করে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষাখাতের গুরুত্ব দিয়ে যে সকল উন্নয়নমুলক কাজ করে যাচ্ছেন জেলা পর্যায়েও সে সকল উন্নয়মুলক কাজকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সকল উন্নয়নমুলক কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে। গতকাল সকালে কুষ্টিয়া জেলা উন্নয়ন সমন্বয় ও মাসিক সভায় সভাপতির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসান এ সব কথা বলেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গির আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আহমেদ মাহবুব উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজশ^) মোঃ আব্দুল ওয়াদুদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জরুল করিম, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর আলম, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন উর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


