কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরের গড়াই নদীতে গোসলে নেমে সাফিন (১২) নামে এক স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্ব্যবরণ করেছে। সন্ধায় কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ সময় সাফিনের আরো দুই ভাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের রেনউইক বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাফিন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র এবং রেনউইক মোড় এলাকার শামসুল আলম হীরার ছেলে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে সাফিন, তার ভাই নাফিন এবং চাচাতো ভাই স্মরণ বাড়ি সংলগ্ন গড়াই নদীতে গোসলে নামে। একপর্যায়ে তারা নদীর স্রোতে ভেসে যায়। রেনউক বাঁধে বেড়াতে যাওয়া লোকজন এ সময় নাফিন ও স্বরণকে জীবিত উদ্ধার করতে পারলেও সাফিন ঔ নদীতে তলিয়ে যায়। পরে সন্ধ্যায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় সাফিনের মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


