বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরুর ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন জাতিসংঘ মহাসচিব
/ ২৬ দেখা হয়েছে
বার : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:০৩ অপরাহ্ন

এনএনবি : মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সংকটের কোনো সামরিক সমাধান সম্ভব নয় এবং শান্তি ফেরাতে আলোচনার কোনো বিকল্প নেই।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্বজুড়ে আন্তর্জাতিক আইন মেনে চলার প্রবণতা আশঙ্কাজনকভাবে কমছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের নিয়মকানুনগুলোকে রীতিমতো ‘পদদলিত’ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। মহাসচিব জোর দিয়ে বলেছেন, সংকট কাটাতে গুরুত্বসহকারে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে হবে। যেকোনো মূল্যে বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। গুতেরেস আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতি শান্ত করতে ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যোগাযোগকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন তিনি। গুতেরেসের মতে, আন্তর্জাতিক আইন এবং যুদ্ধের নীতিমালা উপেক্ষা করার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাই বলপ্রয়োগের পথ পরিহার করে টেবিলের আলোচনায় সমাধান খোঁজার ওপরই সর্বোচ্চ গুরুত্ব দেন তিনি। সূত্র : আলজাজিরা

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ