বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দালালের খপ্পরে ট্রাভেল ভিসায় বিদেশে গিয়ে বিপাকে কুষ্টিয়ার চার যুবক
/ ১০০ দেখা হয়েছে
বার : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের সৌদি প্রবাসী মিজানুর রহমান। থাকেন সৌদিতে সেখানে থাকাকালীন সময়ে সখ্যতা গড়ে উঠে হারুন নামে একজনের সাথে। তার ভাষ্যে হারুন তাকে জানান বিদেশে পাঠানোর জন্য কয়েকজন সাথে যোগাযোগ করতে। এমতাবস্থায় মিজান তার এলাকার চারজনের সাথে যোগাযোগ করে হারুনের মাধ্যমে সৌদিতে পাঠানোর ব্যবস্থা করেন। অভিযোগ উঠেছে, নরসিংদী জেলার শিবপুর উপজেলার ত্রিশ উত্তর পাড়া গ্রামের আজিজ মিয়ার ছেলে মানব পাচারকারী হারুন অর রশিদ সৌদি আরবে বসবাস করা অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় শতাধিক মানুষের সাথে সৌদির এটিসি কোম্পানিতে নিয়োগের কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে,হারুন সৌদি আরবের দাম্মাম শহরে এটিসি কোম্পানিতে চাকুরির কথা বলে লোক প্রতি ৫ থেকে ৬ লক্ষ টাকা করে নিয়ে সৌদি আরবে নিয়ে যায়। সূত্র আরও জানায়, লোড আনলোড( ট্রাভেল) ভিসা দেয় যার মূল্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা। এই ভিসায় তিন মাসের আকামা করে প্লেন থেকে নামলেই তারা তিন মাস পর অবৈধ হয়ে যায় ফলে তারা আর চাকরি না পেয়ে পড়েন বিপাকে। ভুক্তভোগী মিজান জানান, চাচাতো ভাই ভাইসহ এলাকার চার জনকে নিয়ে এসেছিল হারুনের মধ্যেমে। হারুন ও তার স্ত্রী প্রতারক হাবিবা আক্তার সোনালী ব্যাংক পুঠিয়া শাখায় এবং সৌদি আরব থেকেই বিভিন্নভাবে প্রায় ১৯ লক্ষ টাকা গ্রহণ করে। কিন্তু ৩ মাসের ভিসা দেওয়ায় তারা করুন অবস্থার মধ্যে আছে তারা। এ বিষয়ে কথা হয় হারুনের সাথে তিনি জানান, টাকা নিয়েছি। তারা এখনও কাজ পাইনি, তবে পাবে। আপনি মানবপাচারের সাথে যুক্ত কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আপনারা যা ইচ্চে লিখতে পারেন। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন মাতুব্বর জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ