বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

হৃদয় খানের সুরে প্রথমবার গাইলেন ইমরান
/ ১০০ দেখা হয়েছে
বার : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী হৃদয় খান ও ইমরান মাহমুদুল।। দুজনকে এবার একসঙ্গে পাওয়া যাচ্ছে নতুন একটি গানে। প্রথমবারের মতো হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে গান গেয়েছেন ইমরান। ‘ফিরে এলে না’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন গানটি নিয়ে ইমরান বলেন, এটি একটি স্যাড রোমান্টিক ঘরানার গান। হৃদয় খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে নিজের ক্যারিয়ারের একটি বিশেষ সংযোজন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি জানান, ছোটবেলা থেকেই হৃদয় খানের গান তার কাছে আলাদা এক অনুভূতির জায়গা দখল করে আছে। অন্যদিকে হৃদয় খানের সুরে গাইতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরান বলেন, ‘অন্যের সুরে গাইতে সবসময়ই ভালো লাগে। হৃদয় ভাইয়ের সঙ্গে কাজ করা আমার জন্য নতুন অভিজ্ঞতা।’
সাম্প্রতিক সময়ে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ইমরান মাহমুদুল। সিনেমা, নাটক ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য একাধিক নতুন গান প্রকাশ করেছেন তিনি। ঈদে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমাতেও তার গাওয়া গান দর্শকপ্রিয়তা পেয়েছে। এদিকে, আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে স্টেজ শোতে অংশ নিতে যাবেন ইমরান। ৭ মে দেশে ফেরার পর বাকি কাজ শেষ করে জুলাইয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ