বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

খুলনা ডিসি বদলি ইস্যুতে মন্তব্য, আমির হামজাকে আইনি নোটিশ
/ ৯০ দেখা হয়েছে
বার : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি সংক্রান্ত বিষয়ে মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও বিশিষ্ট ইসলামী বক্তা আমির হামজাকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক ব্যক্তি। কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আলহাজ মো. আব্দুল মজিদ সদর উপজেলার কমলাপুর এলাকার মো. রবিউল ইসলামের পক্ষে আজ এই নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, চলতি বছরের ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুৎবার আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় আমির হামজা বলেন, ‘কুষ্টিয়ার বর্তমান ডিসি সাহেব বদলি হয়ে কুষ্টিয়া আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন।’
সংসদ সদস্যের এই বক্তব্যের ভিডিও এবং সংবাদ পরবর্তীতে বিভিন্ন জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নোটিশে দাবি করা হয়েছে, এ ধরনের বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং বর্তমান সরকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আইনি নোটিশে সংসদ সদস্যের প্রতি দুটি মূল দাবি জানানো হয়েছে। জেলা প্রশাসক কুষ্টিয়ায় বদলি হয়ে আসার জন্য ঠিক কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২০ থেকে ৩০ কোটি টাকা প্রদান করেছেন, নোটিশ প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে তাদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে। উক্ত দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করার মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠনে সংসদ সদস্য হিসেবে যথাযথ ভূমিকা পালন করতে অনুরোধ করা হয়েছে। অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, বর্তমান সরকার সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কাজ করছে। একজন দায়িত্বশীল সংসদ সদস্য যখন প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনেন, তখন তার স্বপক্ষে প্রমাণ থাকা আবশ্যক। অন্যথায় এটি গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির সামিল…..

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ