বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

এবার হরমুজ প্রণালি ‘অবরোধ’ শুরুর ঘোষণা দিলেন ট্রাম্প
/ ৩৭ দেখা হয়েছে
বার : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:৩০ অপরাহ্ন

এনএনবি : ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এবার হরমুজ প্রণালি ‘অবরোধ’ শুরু করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প
রোববার তিনি এ ঘোষণা দিয়ে জানিয়েছেন, হরমুজে প্রবেশ বা সেখান থেকে বেরোনোর চেষ্টা করা সব জাহাজকে আটকে দেবে যুক্তরাষ্ট্রের নৌসেনারা। অবিলম্বে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এই নির্দেশ কার্যকর করতে বলেছেন ট্রাম্প। এর মধ্য দিয়ে ইরানের পর এবার হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হল। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “অবিলম্বে কার্যকর হওয়া এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালিতে ঢোকা বা সেখান থেকে বের হওয়ার চেষ্টায় থাকা যেকোনও জাহাজ অবরোধ করা শুরু করবে। “আমি নৌবাহিনীকে এই নির্দেশও দিয়েছি যে, আন্তর্জাতিক জলসীমায় থাকা যে জাহাজগুলো ইরানকে কোনও ধরনের টোল দিয়েছে, সেগুলোর প্রত্যেকটিকে খুঁজে বের করে আটকাতে হবে। “যেসব জাহাজ অবৈধ ভাবে টোল দেবে, তারা গভীর সমুদ্রে নিরাপদে চলাচল করতে পারবে না।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাবি, সমুদ্রপথে কোথাও হয়ত কোনও মাইন পাতা আছে- এই অজুহাত দেখিয়ে ইরান হরমুজ প্রণালির দখল ধরে রেখেছে। কারণ, ট্রাম্পের মতে, ওই মাইন কোথায় পাতা আছে, তা ইরান ছাড়া আর কেউ জানে না। তিনি ট্রুথ সোশালে লেখেন, “হরমুজ প্রণালিতে ইরান যেসব মাইন পেতেছে, যুক্তরাষ্ট্র সেগুলো ধ্বংস করার কাজ করবে। তিনি লেখেন, “ইরান আমাদের লক্ষ্য করে বা কোনও শান্তিপূর্ণ জাহাজ লক্ষ্য করে গুলি চালালে, আমরা তাদের উড়িয়ে দেব।” প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, “ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে অবাধে জাহাজ চলাচল নিয়ে চুক্তি হতে পারে, কিন্তু ইরানের বাধার কারণে তা হচ্ছে না”। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলার মধ্যে হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রেখেছিল ইরান। পরে কিছু জাহাজকে হরমুজ পার হতে দিয়েছে ইরান।
তবে ট্রাম্প মনে করেন, ইরান হরমুজ প্রণালির উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে। আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাতায়াত করা জাহাজগুলো থেকে ইরান বেআইনি ভাবে অর্থ নিচ্ছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ