বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

৩০ সেকেন্ডের ভিডিওতে কাঁপিয়ে দিলেন পরীমনি
/ ৭৩ দেখা হয়েছে
বার : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১:১৪ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ অনেক দিন ধরেই পর্দা ও আলোচনার বাইরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ২০২৪ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘রঙিলা কিতাব’ সিরিজে তার অভিনয় প্রশংসিত হলেও এরপর থেকে তাকে নতুন কোনো কাজে নিয়মিতভাবে দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও বেশ শান্ত সময় কাটাচ্ছিলেন এই অভিনেত্রী।
তবে হঠাৎ করেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ৩০ সেকেন্ডের ভিডিও পোস্ট করে আলোচনায় উঠে এসেছেন পরীমনি। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। জানা গেছে, ভিডিওটি পোস্টের ১৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১৩ লাখ ভিউ ছাড়িয়ে যায়। পাশাপাশি ৪১ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ৭ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়ে। ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা যায় এই অভিনেত্রীকে। লুক ও উপস্থাপনার জন্য অনেক ভক্তই প্রশংসায় ভাসান তাকে। কেউ কেউ মন্তব্য করেন, ‘বাংলার লেডি সুপারস্টার’, আবার অনেকে আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। তবে ভিডিওটি ঘিরে সমালোচনাও দেখা গেছে। পোশাক ও উপস্থাপনাকে কেন্দ্র করে কিছু নেটিজেন কটাক্ষ করলে তাদের জবাবও দেন পরীমনি নিজেই। প্রসঙ্গত, পরীমনিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। এছাড়া সম্প্রতি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মুক্তির অপেক্ষায় তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ