বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মার্কিন বাহিনী হরমুজ প্রণালি পরিষ্কার করছে: ট্রাম্প
/ ৫৪ দেখা হয়েছে
বার : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১:২৭ অপরাহ্ন

এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালি পরিষ্কার করা শুরু করেছে আর ইরানের মাইন পাতার সব জাহাজ ডুবিয়ে দিয়েছে। শনিবার ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “আমরা এখন হরমুজ প্রণালি পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করেছি।”
তিনি আরও লিখেছেন, “ইরানের মাইন ফেলার ২৮ জাহাজের সবগুলো সাগরের তলদেশে শুয়ে আছে।” ট্রাম্পের পোস্টের কয়েক মিনিট আগে হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজ উপস্থিত হয়েছে, গণমাধ্যমে এমন খবর আসতে শুরু করে, জানিয়েছে রয়টার্স। এক অনামা মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে অ্যাক্সিওসের এক সাংবাদিক এক পোস্টে লিখেন, শনিবার ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। কিন্তু এর কিছুক্ষণের মধ্যে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা মার্কিন এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
ট্রাম্প বারবার বলেছেন যে মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনীকে ধ্বংস করে দিয়েছে আর তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচী পঙ্গু করে দিয়েছে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ইরান কার্যকরভাবে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। ইরানি হামলার ভয়ে কোনো জাহাজই তাদের অনুমতি ছাড়া প্রণালিটির পার হওয়ার সাহস করছে না।
এই প্রণালি দিয়ে সরবরাহ করা তেল, গ্যাসের অধিকাংশই যুক্তরাষ্ট্রের না গেলেও দেশটিতে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে যুদ্ধ বন্ধে মার্কিন ও ইরানি প্রতিনিধিরা পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় বসেছেন। তার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প তার বাহিনী ‘হরমুজ প্রণালি পরিষ্কার করা শুরু করেছে’ বলে দাবি করলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ